বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল সোমবার দুপুরে মুঠোফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বিধান কুমার (২০) নামের এক যুবক। তিনি নগরের পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী এলাকার বাসিন্দা রতন কুমারের ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে দক্ষিণ কাট্টলীর উত্তরপাড়ার বাড়িতে বিধান তাঁর মুঠোফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।