বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৫) নামের একজন রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি লক্ষ্মীপুরের দুলাল মিয়ার ছেলে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর ইসলাম বলেন, টঙ্গীর এরশাদ নগর এলাকায় সপরিবারে ভাড়া থেকে বিল্লাল হোসেন রাজমিস্ত্রির কাজ করতেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি তুলছিলেন বিল্লাল। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।