বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকায় রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওসমান গণি (৩৬) নামের এক চালক মারা গেছেন। গত সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।ওসমান গণির বাড়ি গাইবান্ধা সদরে। চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, হিলভিউ কসমোপলিটন আবাসিক এলাকার ১২ নম্বর রোডের একটি গ্যারেজে রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় ওসমান বিদ্যুৎস্পৃষ্ট হন। রাত সোয়া দুইটার সময় তাঁকে হাসপাতালে আনার পর তিনি মারা যান।