বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বেতমোর গ্রামে গত বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকারিয়া হাওলাদার (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জাকারিয়া দক্ষিণ বেতমোর গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় বেতমোর আশ্রাফুল উলুম ফাজিল মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে জাকারিয়ার বাড়ি থেকে প্রতিবেশীর একটি ঘরে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাকারিয়া সেটি বিচ্ছিন্ন করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর বোনের ছেলে মো. বাবু (১৭) আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জাকারিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।