বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু ও আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবরে গতকাল শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা আক্তার নামের পাঁচ বছরের এক শিশু মারা গেছে। গত বৃহস্পতিবার উত্তরায় আগুনে পুড়ে শিরিন আফরোজ (৪১) নামের এক গৃহবধূ মারা গেছেন। পরিবারের লোকজন জানান, গতকাল সকাল নয়টার দিকে আদাবরের ১০ নম্বর সড়কের বাসার পেছনে মাঠে খেলছিল ফাতেমা। সেখানে নির্মাণাধীন একটি বাড়ির খুঁটির সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। চিৎকার শুনে তার মা নাজমা বেগম তাকে রক্ষা করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ফাতেমাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উত্তরার সাত নম্বর সেক্টরের এক বাসার বাথরুম থেকে অগ্নিদগ্ধ গৃহবধূ শিরিনের লাশ উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, শিরিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।