বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈম খান নামের এক শিশু মারা গেছে। নাঈম উপজেলার দাউদখালী গ্রামের কালাম খানের ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল আড়াইটার দিকে নাঈম (৫) ঘরের বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেলা তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।