বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাকলিয়ায় নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম কুলসুম আক্তার (৮)। সে পশ্চিম বাকলিয়ায় বগারবিল এলাকার মনু মিয়ার মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর প্রথম আলোকে জানান, বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।