বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাথী আক্তার (২) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলা সদরের পোস্টকামুরী চড়পাড়া গ্রামের হানিফ মিয়ার মেয়ে। এলাকাবাসী সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাথী আক্তার ঘরে খেলছিল। এ সময় ঘরে থাকা বিদ্যুতের একটি সকেটে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।