বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্টে সায়েন্তিকা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। লৌহজং থানার ওসি আনিচুর রহমান বলেন, ভবনের সিঁড়ির নিচে পানির পাম্প ছিল। পাম্পের ছেঁড়া তার স্কচটেপ দিয়ে জোড়া লাগানো ছিল। সায়েন্তিকা খেলতে গিয়ে সেই স্কচটেপ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সায়েন্তিকা উপজেলার সাতঘড়িয়া গ্রামের রতন দাসের মেয়ে।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ