বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লালবাগের কামালবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম হোসেন আলী (১৮)। বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার ফুলগাঁও গ্রামে। তিনি মদিনা বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হোসেনের ভগ্নিপতি শাহজাহান সাংবাদিকদের জানান, হোসেন আলী ফ্যাক্টরিতে কাজ করছিলেন। ভোরে ফ্যাক্টরির একটি মেশিন বিদ্যুতায়িত হয়ে যায়। এতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।