বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীর শনির আখড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. মিরাজ (৩৫)।

ঘটনাস্থল থেকে মিরাজকে উদ্ধার করেন আবু তাহের নামের এক ব্যক্তি। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় মো. মিরাজ নির্মাণাধীন ভবনে রড তুলছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে রড লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদশর্ক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মিরাজের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মিরাজের পুরো পরিচয় গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।