বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার মামুন মিয়া (১৫) নামের এক নির্মাণশ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সে উপজেলার তিনপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে। মামুন পাশের বীরবাগ গোয়ালী গ্রামের রফিকুল ইসলামের নতুন ভবন নির্মাণে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করত। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক মোটর দিয়ে নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার সময় হঠাৎ তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দাউদকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।