প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা এলাকায় গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ছমি উদ্দিন (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের বাড়ি চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করিয়াঘোনা এলাকায়। নিহত ব্যক্তির ভাই মো. আলাউদ্দিন বলেন, তাঁর ভাই পাথর ভাঙার শ্রমিক হিসেবে কাজ করেন। গতকাল পাথর ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।