বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মফিজুল হক (২৫) নামের একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। মফিজুল ত্রিশাল উপজেলার গুজারিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভরাডোবা এলাকায় নির্মাণাধীন একটি পোশাক কারখানায় কাজ করতেন মফিজুল হক ও তাঁর বাবা হাবিবুর রহমান। গতকাল সকালে কাজ করার সময় মফিজুল অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গেলে গুরুতর আহত হন। সহকর্মীরা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভালুকা থানার ওসি গোলাম সারোয়ার বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।