বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাটে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম (৩৭) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পাশের নবাবগঞ্জ উপজেলার খয়েরঘুনি গ্রামের আ. মান্নানের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাণীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। রাণীগঞ্জ হাটবাজার কমিটির সভাপতি সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বলেন, মনিরুল বাজারের পল্লি চিকিৎসক ওয়াজেদ মিয়ার নিমার্ণাধীন বাড়িতে শ্রমিকের কাজ করছিলেন। এ সময় ওই বাড়ির একটি বিদ্যুতের তারের সঙ্গে মনিরুলের হাতে থাকা স্টিলের স্কেলের ছোঁয়া লাগলে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মনিরুল মারা যান। ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন।