বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়েরবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল দুপুরে ফুল মিয়া (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি গাইবান্ধার বিয়াইটপুরে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফুল মিয়ার সহকর্মী ফিরোজ সাংবাদিকদের বলেন, দুপুর ১২টার দিকে রায়েরবাগ খানকাহ শরিফ রোডে একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় ফুল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা পৌনে একটায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।