বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার নন্দলালপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে টেক্সটাইল কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আনোয়ার হোসেন।
এদিকে লাল খাঁ এলাকা থেকে জুলেখা বেগম নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ার (৪০) গতকাল বিকেলে নন্দলালপুর এলাকায় প্রাইম টেক্সটাইলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ ছাড়া বিকেলে লাল খাঁ এলাকায় ভাড়া বাড়ি থেকে জুলেখার (২৬) লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি বরগুনার কলাপাড়া উপজেলায়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নগরীর মণ্ডলপাড়ার ১৫০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাত ১০টার দিকে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, মামলার প্রক্রিয়া চলছে।