বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলা ভূমি কার্যালয়ে গ্রিলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিহান আলী (২৫) নামের এক শ্রমিক মারা গেছেন। তিনি রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের মামানুল ইসলামের ছেলে ও ওয়েল্ডিং মিস্ত্রি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলা ভূমি কার্যালয়ের একটি দরজার ওয়েল্ডিংয়ের জন্য ভূমি কার্যালয়সংলগ্ন বৈদ্যুতিক তারের সঙ্গে ওয়েল্ডিং মেশিনের বিদ্যুৎ-সংযোগ দিতে গেলে ফিহান ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে সংজ্ঞা হারিয়ে পড়ে যান। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।