প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হাওলাদার (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার নদমুলা গ্রামের হানিফ হালাদারের ছেলে ও বীণাপাণি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে রুবেল পাশের পশারিবুনিয়া গ্রামের রাস্তার পাশে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইখতিয়ার আহসান রুবেল হাওলাদারের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।