বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় ব্যাডমিন্টন খেলার মাঠে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল মল্লিক (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে। ইকবাল মঙ্গলহাটা গ্রামের রাজমিস্ত্রি ইকরাম মল্লিকের ছেলে। ইকবাল মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত। মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মজিবর রহমান বলেন, বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার মাঠে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তার শরীরের একাংশ পুড়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।