বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর (১৩) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। অন্তর রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত গ্রামের উজির মিস্ত্রির ছেলে। সে স্থানীয় নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রামকৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, অন্তর সকালে তার বাড়ির নলকূপের সঙ্গে থাকা পানির পাম্পে বিদ্যুৎ-সংযোগ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে সে আটকে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।