বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষ্ণ মণ্ডল (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফতুল্লার দাপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে এলাকার ননী মণ্ডলের ছেলে। পরিবার জানিয়েছে, গতকাল দুপুরে মেহেদি পাতা পাড়তে কৃষ্ণ ঘরের চালে ওঠে। ওই সময় চালের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের একটি তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কৃষ্ণ ফতুল্লা পাইলট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।