বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীসহ ৩ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার দেলধা গ্রামে। উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান জানান, দেলধা গ্রামের দিনমজুর জিন্নত আলী (৫০), তাঁর স্ত্রী শাহিদা বেগম (৪০) ও অপর দিনমজুর মজিবর মিয়া (৫০) গতকাল বেলা দুইটার দিকে ঘাস কাটতে দেলধা হাটের পাশে একটি জমিতে যান। এ সময় জমিতে পড়ে থাকা সেচযন্ত্রের বৈদ্যুতিক তারে মজিবর মিয়া স্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে জিন্নত আলী ও শাহিদা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন।