বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর গ্রামের মাফুজার রহমান (৫০) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ও তাঁর স্ত্রী মাসুদা বেগম (৪৫) গুরুতর আহত হয়েছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত স্বামী-স্ত্রীকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাফুজার রহমানকে মৃত ঘোষণা করেন। মাসুদা বেগমকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে মাসুদা বেগম উঠানের তারে ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎ​সক তাঁকে মৃত ঘোষণা করে।