বিদ্যুৎস্পৃষ্টে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সমিতি মার্কেটের সামনে গতকাল বুধবার বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন (২৫) নামের এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড সমিতি মার্কেটের সামনে রেন্ট-এ-কার চালক সুমন গাড়ি থেকে নেমে গাড়ির ভেতরে থাকা সোলাইমানের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে গাড়ির ওপরে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সোলাইমান দ্রুত দরজা খুলে বের হতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।