বিদ্যুৎস্পৃষ্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকার সুতা তৈরির একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মোল্লা (৪৫) নামের এক বিদ্যুৎমিস্ত্রির মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাংলাবাজার এলাকার আমবার কটন মিল নামে একটি কারখানায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বাবুলসহ আরও দুজন। পরে স্থানীয় ব্যক্তিরা বাবুলকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।