বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামে গত বুধবার রাতে মিজানুর রহমান (২৮) নামের এক অটোরিকশাচালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মিজানুর রহমান ওই গ্রামের নিল মিয়ার ছেলে।
মিজানুরের পরিবার সূত্রে জানা গেছে, মিজানুর প্রতিদিন রাতে একই গ্রামের আবদুস ছাত্তারের বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেন। ওই দিন রাত ১০টার দিকে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে বিদ্যুৎলাইনে সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।