প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ শহরের ডিিগ্রর মোড় এলাকায় গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বেলাল শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার বাসিন্দা ছিলেন। স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে ছাগলকে খাওয়ানোর জন্য বেলাল একটি গাছ থেকে পাতা আনতে যান। এ সময় তিনি সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বেলাল নওগাঁ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।