বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্রমর পাল (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ভ্রমর শনিবার রাত আটটার দিকে বসতঘরে বিদ্যুতের ছেঁড়া তার মেরামত করছিলেন। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ওই দিন রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। কুলাউড়া থানার ওসি মো. শামসুদ্দোহা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া ভ্রমরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি