বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল হোসেন (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল হোসেন ওই গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুরে বাবুল হোসেন তাঁর তামাক পোড়ানোর চুল্লিতে কাজ করার সময় পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যান। এ সময় ছিটকে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এ ব্যাপারে মিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের লোকজন নিয়ে বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করেছেন।