প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বি এম মাহবুব আলম (৫২) গতকাল শুক্রবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বি এম মাহবুব আলম শুক্রবার বেলা পৌনে তিনটায় পৌর সদরের চরগাধাতলী মহল্লায় নিজ বাড়ির পানির পাম্পের সংযোগ দিতে যান। এ সময় বাড়ির লাইনে বিদ্যুৎ ছিল না। সংযোগ দেওয়ার মুহূর্তে বিদ্যুৎ চলে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন মাহবুব। পরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।