বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের জুমারবাড়ী গ্রামে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিলা খাতুন (৪৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। জামিলা ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী। নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে জামিলা বাড়ির উঠানে লাকড়ি তৈরির জন্য গোবর সংগ্রহ করছিলেন। এ সময় ছিঁড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। জামিলাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ চম্পা খাতুন (২২), নাতি রোমান মিয়াও আহত হন। চম্পা ও রোমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।