বিদ্যুৎস্পৃষ্টে ঠেলাগাড়ি চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চাক্তাই চামড়ার গুদাম এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠেলাগাড়ির চালক মারা গেছেন। গতকাল রোববার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ঠেলাগাড়ির চালকের নাম মোহাম্মদ শামীম (২৫)। তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায় বলে জানা গেছে। চাক্তাই এলাকায় ঠেলাগাড়িতে করে তিনি দোকানের মালামাল পরিবহন করতেন।