বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাপুকুর উপজেলায় শাল্টিগোপালপুরে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর-তাজ বেগম (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শাল্টিগোপালপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে। ওই তরুণীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নূর-তাজ বেগম সকাল ১০টার দিকে টেলিভিশনে ডিশের তার লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাঁকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নূর-তাজ বেগমের মৃত্যুর বিষয়টি মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর নিশ্চিত করেছেন।