প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল ইসলাম (২৬) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের আমির আলী মণ্ডলের ছেলে। গতকাল রোববার বেলা পৌনে ১১টার দিকে আজিজুল বাড়িসংলগ্ন নিজস্ব আসবাব কারখানায় বৈদ্যুতিক মেরামতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। সুন্দরপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, আজিজুল ছাদে উঠে কারখানার বৈদ্যুতের তার কেব্ল টিভির তারের ওপর দিয়ে পার করার চেষ্টা করছিলেন। এ সময় তারটি বিদ্যুতের প্রধান সরবরাহ লাইনের সঙ্গে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।