বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই নির্মাণশ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কুমিরা ঘাটগড় এলাকায় দুই নির্মাণশ্রমিক ও পৌর সদরের নূনাছড়া পাহাড়ের ধারে একজন কৃষিশ্রমিকের মৃত্যু হয়।

ওই তিন শ্রমিক হলেন সুনামগঞ্জের দিরাই থানার দক্ষিণ সিবিআরপাড়া গ্রামের মোহাম্মদ শহীদ (১৮) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরপার্বতী গ্রামের শিমুল (১৮)। আর কৃষিশ্রমিকের নাম দুলু মিয়া (৩৫)। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার চকসালুদারি গ্রামের বাসিন্দা। দুলু মিয়া নূনাছড়া এলাকার জয়নাল আবেদিনের বাড়িতে কৃষিকাজের জন্য এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক।