বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মালেক (৩০) ও আবদুল খালেক (২৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
গত শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত দুই ভাই ওই গ্রামের সামছুল হকের ছেলে।
ওই ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজার রহমান জানান, নিহত মালেক ও খালেক তাঁর শ্যালক। শনিবার রাতে জমি থেকে সেচপাম্প বাড়িতে আনার জন্য এর বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে যান খালেক। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে বড় ভাই মালেক উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।