বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলায় ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বন্যার পানির কারণে গত রোববার রাত সাড়ে আটটার দিকে ওই উপজেলার রুকনাই বাজার থেকে একটি নৌকায় করে ১২ জন যাত্রী হামলাপাড়া গ্রামে যাচ্ছিলেন। নৌকাটি হামলাপাড়া গ্রামে পৌঁছালে ঝুলে থাকা তারে জড়িয়ে ঘটনাস্থলেই আবদুর রহমান (৫০) ও আবদুল গফুর (৩৫) মারা যান। এ ঘটনায় হারুন মিয়া, মো. আহালু ও অহেজ উদ্দিন আহত হন।