বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (২৫) ও মেহেদী হাসান (২৭) নামের দুই যুবক মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলীর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার জামালনগর গ্রামে এবং মেহেদী হাসানের বাড়ি দিনাজপুরের হাকিমপুরের রাওতারা গ্রামে। দাউদকান্দি থানার পুলিশ ও নিহত মোহাম্মদ আলীর কাকা কামাল হোসেন বলেন, নিহতরা কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর সামিট গ্রুপের শ্রমিক। আজ সন্ধ্যায় তাঁরা দাউদকান্দির লক্ষীপুর গ্রামে ইন্টারনেট লাইনের অপটিকাল ফাইবারের কাজ করছিলেন। তখন ইন্টারনেটের একটি তার গিয়ে পাশের পল্লী বিদ্যুতের একটি তারকে স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁরা ঘটনাস্থলেই মারা যান।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে থাকা তপন কুমার বাগচী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি বর্তমানে দাউদকান্দি থানায় আছে।