বিদ্যুৎস্পৃষ্টে নারী শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হাজরা বেগম (৪০) নামের এক নারী কৃষি শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত কাদিখোল গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কৃষিমজুর হাজরা নিজ বাড়িতে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের খেতাব উদ্দিনের স্ত্রী।
স্থানীয় বোতলাগাড়ী ইউপির চেয়ারম্যান আল হেলাল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।