বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর (৩২) মৃত্যু হয়েছে। জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, রোববার রাত ১০টার দিকে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে ওই নারী হেঁটে যাচ্ছিলেন। একপর্যায়ে বিকট শব্দে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।