বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের রূপাতলী এলাকায় ওষুধ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহতাব হাওলাদার (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মাহতাব রূপাতলীর বাসিন্দা রফিক হাওলাদারের ছেলে। নগরের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান জানান, দুর্ঘটনার পর ওই শ্রমিককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।