বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বাজারের ইক্ষু সেন্টার এলাকায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্টে কানাই চন্দ্র সরকার (১৯) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। কানাই চন্দ্র উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাসিন্দা।
ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্র সূত্রে জানা গেছে, দুই দিন ধরে কানাই চন্দ্র ধাপেরহাট বাজারের প্রিয়বালা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বিপ্লব প্রামাণিকের বাসায় ইটের গাঁথুনিসহ টুকটাক কাজ করছিলেন। গতকাল সকালে কাজ করার সময় হঠাৎ বাড়িতে টানানো খোলা তারের স্পর্শে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।