প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকার কয়েকজন জানান, প্রতিদিনের মতো মতিউর রহমান (৩৬) চার্জ শেষে তাঁর ব্যাটারিচালিত রিকশাভ্যানটি নিয়ে কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্যাটারি চার্জ দেওয়ার বৈদ্যুতিক প্লাগ খুলতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকাবাসী সঙ্গে সঙ্গে তাঁকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন রশিদ জানান, চিকিৎসা দেওয়ার আগেই মারা যান মতিউর। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল আলম বলেন, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করা হবে।