বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহরের কাঁচা রাস্তার মাথা এলাকায় নিজের ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক বাশার প্রথম আলোকে বলেন, নাজিম উদ্দিন নিজের মালিকানাধীন শাহিদা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ওই অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নাজিম উদ্দিন নগরের হালিশহরের পূর্ব রামপুরা এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে।