বিদ্যুৎস্পৃষ্টে পরীক্ষার্থীসহ দুজনের মৃত্যু, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় গত শুক্রবার রাতে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে৷ পল্লী বিদ্যুতের কর্মীদের গািফলতির জন্য এ ঘটনা ঘটেছে দাবি করে গতকাল শনিবার ভোর থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় লোকজন। তাঁরা গতকাল সকালে ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুতের কার্যালয় ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা পল্লী বিদ্যুতের সাইনবোর্ড উপড়ে ফেলে বিক্ষোভ ও ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া সড়ক অবরোধ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেঞ্চুগঞ্জ মধ্যবাজারের রেল কলোনির এক চারকোল (লাকড়ি) কারখানায় শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন নেভাতে কলোনির বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় বিদ্যুৎ ছিল না। আগুন নেভানোর শেষ পর্যায়ে বিদ্যুৎ আসে৷ এতে ঝড়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে রকি মিয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী ও ওই কারখানার শ্রমিক বিমল প্রসাদ (৩০) মারা যান। রকি উপজেলা সদরের কাসিম আলী উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। সে ফেঞ্চুগঞ্জ রেল কলোনির নূর আলীর ছেলে।
পল্লী বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য ওই দুজনের মৃত্যু হয়েছে দািব করে গতকাল ভোর থেকে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল আটটার দিকে তাঁরা লাঠিসোঁটা নিয়ে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে অবস্থিত পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা চালান। এ সময় বিক্ষুব্ধ লোকজন কার্যালয়ের দরজা, জানালা ও জানালার কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুতের সাইনবোর্ড উপড়ে ফেলে তাঁরা বিক্ষোভ করেন এবং সকাল নয়টা েথকে ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া সড়ক অবরোধ করে রাখেন। এ সময় পল্লী বিদ্যুতের কর্মীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভাও হয়।
ওই সভায় ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সহসভাপতি ওহিদুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক রাজু আহমদ, ছাত্রনেতা মাসার আহমদ শাহ বক্তব্য দেন। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুতের দোষী কর্মীদের গ্রেপ্তারের দাবি জািনয়ে সড়ক অবরোধ অব্যাহত রাখেন৷ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান। ইউএনও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেন।
ওই রেল কলোনির বাসিন্দা কাইয়ুম মিয়া বলেন, ‘বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুজন মানুষ যখন ছটফট করছিলেন, তখন আমরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে পল্লী বিদ্যুতের কার্যালয়ে বারবার ফোন দিয়েছি। কিন্তু তারা আমাদের ফোন ধরেনি। ফোনটা ধরলে অন্তত দুটি জীবন রক্ষা পেত।’
ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুতের কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হাবিবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ওই কার্যালয়ে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ছেঁড়া তার অপসারণ না করে বিদ্যুৎ সরবরাহ করায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এ বিষয়টি সকালে জানার পর কার্যালয়ের সবাই ঘটনাটি এিড়য়ে যাওয়ার চেষ্টা করছেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর প্রথম আলোকে জানান, এ ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনেরা মামলা করবেন বলে জানিয়েছেন।