প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় আবদুর রহমান (২৬) নামের এক পুলিশ সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। আবদুর রহমান সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে তিনি গত শুক্রবার দুপুরে নিজ বাড়িতে আসেন। ওই দিন বিকেল সোয়া পাঁচটার দিকে নিজ পানির ট্যাংক পরিষ্কার করতে বসতঘরের চালার ওপরে ওঠেন। একপর্যায়ে ঘরের চালার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তিনি মারা যান।