বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আইনজীবী নেতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি গোবিন্দ কুমার রায় চৌধুরী (৫৮) গতকাল মঙ্গলবার বিকেলে রায়েরকাঠি গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে গোবিন্দ কুমার ঘরের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গোবিন্দ কুমারের ভাইয়ের ছেলে গৌতম চৌধুরী বলেন, ফ্রিজটি বিদ্যুতায়িত হয়ে গিয়েছিল। এ কারণে তিনি স্পৃষ্ট হন। তাঁর মৃত্যুতে পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল শোক প্রকাশ করেছেন।