বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় নিজের দোকানের ছাদের ওপর ত্রিপল টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলাউদ্দিন (৩০) নামের স্থানীয় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেঁওচিয়া হামজা বাপেরবাড়ি এলাকার আবদুর রহিমের ছেলে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কেরানীহাট ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুদি দোকানদার আলাউদ্দিন দোকানের ভেতর বৃষ্টির পানি পড়া বন্ধ করার জন্য ছাদে উঠে ত্রিপল টাঙাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।