বিদ্যুৎস্পৃষ্টে মামা ভাগনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগনে মারা গেছেন। গত বুধবার রাতে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন বাসাইল উপজেলার সিঙ্গারডাক গ্রামের মঙ্গল খানের ছেলে সোহেল খান (৩০) ও তাঁর ভাগনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পত্তীপাড়া গ্রামের অদুদ মিয়ার ছেলে জয় মিয়া (২০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সোহেল তাঁর দুই ভাগনে জয় ও সাজ্জাত শিকদারকে নিয়ে নৌকায় বাড়ির পাশের সিঙ্গারডাক বিলে ঘুরতে বের হন। একপর্যায়ে তাঁরা বিলের ওপর দিয়ে টানা বিদ্যুতের তারের নিচ দিয়ে নৌকা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় জয় বিদ্যুতের তারে জড়িয়ে পানিতে পড়ে যান। এ সময় লোহার পাতের তৈরি নৌকাটি বিদ্যুতায়িত হলে সোহেল ও সাজ্জাত গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।